Ajker Patrika

মিয়ানমার সীমান্তে ফের মর্টারশেল বিস্ফোরণ, চাকঢালে আতঙ্ক

নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ২০: ৩৯
মিয়ানমার সীমান্তে ফের মর্টারশেল বিস্ফোরণ, চাকঢালে আতঙ্ক

মিয়ানমার সীমান্তের চাকঢালার নতুন দুইটিসহ ছয় সীমানা পিলার এলাকায় সকালজুড়ে মর্টারশেল বিস্ফোরণের প্রচণ্ড শব্দে গ্রামবাসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নতুনভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ বুধবার সন্ধ্যা নাগাদ খোঁজ নিয়ে এ তথ্য জানান সীমান্তে বসবাসকারীরা। তবে আজ কোনো হেলিকপ্টার ও যুদ্ধবিমান সীমান্তে দেখেনি কেউ।

জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত পিলার ৩৮, ৩৯, ৪০ ও ৪১ এলাকার বিপরীতে মিয়ানমার অভ্যন্তর থেকে ভেসে আসা তুমুল সংঘর্ষের শব্দ এখনো অব্যাহত রয়েছে। কিন্তু গত তিন দিন (৬, ৭ ও ৮ সেপ্টেম্বর) ধরে নতুন করে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা, আমতলী ও জামছড়ি গ্রামের বিপরীতে মর্টারশেল ও গোলাগুলির বিকট আওয়াজে নতুন এ গ্রামগুলোতে নতুনভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবছার বলেন, ‘তাঁর আওতাভুক্ত চাকঢালা, জামছড়ি, আষারতলী, আমতলীর মাঠ এলাকার মানুষের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে কিছুটা শঙ্কা দেখা দেয় গত তিন দিন ধরে। কারণ, এই সীমান্তে প্রতিদিন গোলাগুলি ও মর্টারশেলের আওয়াজ এলাকাবাসী শুনতে পাচ্ছে।’

দক্ষিণ চাকঢালা ও জামছড়ি সীমান্তের একাধিক প্রতিষ্ঠানের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল ৯টা থেকে দুপুর নাগাদ অন্তত ৮ থেকে ৯টি মর্টারশেলের আওয়াজে তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠান কেঁপে উঠেছে। শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাসে থাকতে অনীহা দেখাচ্ছিল বারবার। দুপুরের পর এ আওয়াজ বন্ধ ছিল।

অপর সীমান্ত পয়েন্ট তুমরুর ৩৮ থেকে ৪১ পিলার এলাকার বিস্ফোরণ নিয়ে বিষয়ে ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ নিয়ে আর কত? অনেক বক্তব্য পত্রিকায় দিয়েছি, কিছুই তো হচ্ছে না।’

তবে আজ কোনো হেলিকপ্টার বা যুদ্ধবিমান কেউ দেখেনি। শুধু সীমান্ত মর্টারশেল ও গোলাগুলির আওয়াজে কেঁপেছে ঘুমধুম এলাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত