গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে শামসু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বেত ঝুড়ি গ্রামের ফুটবল খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শামসু মিয়া উপজেলার মাওনা ইউনিয়নের বেত ঝুড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা সুজন মিয়া বলেন, বেত ঝুড়ি ফুটবল খেলার মাঠের পাশ দিয়ে বিদ্যুতের একটি সঞ্চালন লাইন চলে গেছে। সেই লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। বৃদ্ধ শামসু মিয়া গরু চড়াতে গিয়ে অসাবধানতার বসে বৈদ্যুতিক ওই তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাওনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামসুল হক বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধ শামসু মিয়া মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল যাই। সেখানে গিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মাঠের পাশে ঝোপঝাড় থাকায় কেউ তার ছিঁড়ে থাকার বিষয়টা লক্ষ্য করেনি। যার কারণে বৃদ্ধ মানুষটির মৃত্যু হয়েছে।’
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহমেদ শাহ আল জাবেদ বলেন, ‘রাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সকাল থেকেও বৃষ্টি, যার কারণে বিদ্যুতের তার ছিঁড়ে থাকার বিষয়টি জানতে পারিনি। স্থানীয়রা তার ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি জানায়নি।’
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে