গাজীপুরের শ্রীপুর থেকে ববিতা নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়নপুর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।
জানা গেছে, ওই নারী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার লাকুহাটি গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের জনৈক আবুল কাশেমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা সুলতান মিয়া জানান, ওই নারী পোশাক শ্রমিক গত দুদিন আগে স্থানীয় ধনুয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রোবেল মিয়া (২৬) ও মো. সাইদুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত দুজন উপজেলার কনফিডেন্স নামক একটি কারখানার পাশে তার পথরোধ করে এবং মারধর করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেন বলেন, ববিতা নামের একজন নারী পোশাক কারখানার শ্রমিক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক অপারেশন আনিসুল আশেকীন বলেন, এ ঘটনায় পুলিশ পাঠিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে