
ফেনীর ফুলগাজী উপজেলায় পল্লব দেবনাথ (১৭) নামের নবম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে আত্মহত্যার ভিডিও উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফুলগাজী মহাদেব বাড়ির সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে।
পল্লব ওই গ্রামের কেশবনাথের ছেলে। সে মুন্সিরহাট আলী আজম স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্র ছিল।
ফুলগাজী থানা সূত্রে জানা যায়, গতকাল রাতে পল্লবদের দোতলা বাড়ির নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্যান্টের বেল্ট ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। এতে টিকটক অ্যাপের ভিডিওতে তাকে দুবার আত্মহত্যা করার চেষ্টা করতে দেখা যায়। দুবারই আত্মহত্যাচেষ্টার ভিডিও সে মোবাইল ফোনে ধারণ করে সংরক্ষণ করে। পরে তৃতীয়বারের সময় আবার ভিডিও চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। উদ্ধার মোবাইলের টিকটক অ্যাপে আত্মহত্যার বিষয়টি দেখা যায় বলে জানায় পুলিশ।
পল্লবের বাবা কেশব নাথ জানান, শনিবার রাতে ফুলগাজী বাজার থেকে বাজার করে নিয়ে আসে তাঁর ছেলে। তারপর তার রুমে দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে সে দরজা খোলে না। পরে জানালা দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে তাকে নামানো হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনের টিকটক অ্যাপ থেকে আত্মহত্যার ভিডিও পাওয়া যায়। এতে দেখা যায় দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের চেষ্টায় মারা যায় সে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে