ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনের ওপর হেঁটে যেতে দেখা গেছে একটি মাকড়সাকে। এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শেষ দিনে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে বিষয়টি ধরা পড়ে। রানি কফিনের ওপর ফুলের মাঝে হাতে লেখা একটি কার্ডের ওপর ওই মাকড়সাটিকে দেখতে পান সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার দেখতে থাকা এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কার্ডটি রানির পুত্র এবং ব্রিটেনের বর্তমান রাজা চার্লস তৃতীয় নিজেই লিখেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মেট্রোর প্রতিবেদনে আরও বলা হয়, সবুজ রঙের ওই ছোট মাকড়সাটি খুব দ্রুত দেখা দিয়েই আবার ফুলের তোড়ার মধ্যে হারিয়ে যায়। কিন্তু ততক্ষণে ওই অংশের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে যা দ্রুতই টুইটার, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘আর কেউ কি রানি এলিজাবেথ দ্বিতীয়র কফিনে থাকা মাকড়সাটিকে দেখতে পেয়েছেন?’ আরেকজন লিখেছেন, ‘এই মাকড়সাটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাকড়সা।’
এদিকে, যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানসহ ২ হাজারেরও বেশি অতিথি। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মৃত্যুর পর রানির এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠিত হয় কয়েক ঘণ্টা জুড়ে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ১১ দিনব্যাপী এই অন্ত্যেষ্টিক্রিয়া স্থানীয় সময় আজ সোমবার শেষ হতে যাচ্ছে। রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাপানের সম্রাট নারুহিতো এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২ হাজারেরও বেশি অতিথি যোগ দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের টেলিভিশনে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় উল্লিখিত দেশগুলো ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, ভারত, ফ্রান্সসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধি দল যোগ দিয়েছিল। তবে, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় রাশিয়া, আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, সিরিয়ার মতো দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে