রাশিয়ায় যোগ দিতে চলতি সপ্তাহেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের স্বঘোষিত স্বাধীন অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক প্রজাতন্ত্র। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ান ফেডারেশনে যোগ দিতে স্ব-ঘোষিত দোনেৎস্ক পিপল’স রিপাবলিকের (ডিপিআর) পিপল’স কাউন্সিল চলতি সপ্তাহের শেষ দিকে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ডিপিআর এর নেতা দেনিস পুশিলিন জানিয়েছেন—নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দুই পদ্ধতিতে ভোট নেওয়া হবে। ভোটারেরা সরাসরি ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারবেন এবং যারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তাঁরা বাড়িতে থেকেই ভোট দিতে পারবেন। পুশিলিন বলেছেন, ‘এই ভোটের জন্য মাত্র একদিন বরাদ্দ থাকবে।’
দোনেৎস্ক ছাড়াও স্বঘোষিত লুহানস্ক পিপল’স রিপাবলিকের (এলপিআর) নেতা লিওনিদ পাসেনিকও রাশিয়ান ফেডারেশনে প্রবেশের বিষয়ে গণভোট নিয়ে একটি আইনে সাক্ষর করেছেন। লুহানস্করে নিজস্ব সংবাদমাধ্যম লুহানস্ক মিডিয়া সেন্টারের বরাত দিয়ে সিএনএন বিষয়টি জানিয়েছে। পাসেনিক আইনটিতে স্বাক্ষরের পরপরই এলপিআর–এর পিপল’স কাউন্সিলের চেয়ারম্যান দেনিস মিরোশনিশেঙ্কো কাউন্সিলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস করেন।
মিরোশনিশেঙ্কো বলেছেন, ‘এলপিআর–এর প্রধান রাশিয়ান ফেডারেশনের একটি উপাদান সত্তা হিসেবে ফেডারেশনে যোগদানের বিষয়ে গণভোট আয়োজনে একটি আইনে স্বাক্ষর করেছেন।’ তিনি জানান, আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর যেকোনো দিন গণভোট অনুষ্ঠিত হতে পারে। স্থানীয় একটি সংবাদমাধ্যম লুগ–ইনফো জানিয়েছে, গণভোটে প্রশ্ন রাখা হতে পারে—‘আপনি কি এলপিআর–এর রাশিয়ান ফেডারেশনে যোগ দেওয়ার পক্ষে?’
চলতি সপ্তাহেই দোনেৎস্ক, লুহানস্ক এবং খেরসনে রাশিয়ার দখলকৃত রুশ ফেডারেশনে যোগদানের বিষয়ে গণভোটের আকস্মিক পদক্ষেপকে খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই পদক্ষেপগুলো রাশিয়ার রাজনীতিবিদদের কাছ থেকে দ্রুত সমর্থন পেয়েছে।
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিস দোনেৎস্ক এবং লুহানস্কের রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোটের আকস্মিক ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রেই ইয়ারমাক তাঁর টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ‘যারা কেবল শিশু এবং শান্তিপূর্ণ লোকদের সঙ্গে লড়াই করাটাই জানে তাদের কাছ থেকে এমন গণভোটের হুমকি এক ধরনের ব্ল্যাকমেল। পরাজয়ের ভয়েই এমনটা করা হচ্ছে। শত্রুরা ভয় পায়।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেন রুশ সমস্যার সমাধান করবে। হুমকি কেবল শক্তি প্রয়োগের মাধ্যমেই নির্মূল করা যেতে পারে।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে