
ভারতের রাজধানী দিল্লিতে হঠাৎ একটি মসজিদ সফরে গিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা মোহন ভাগবত। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার আকস্মিক এক সফরে তিনি দিল্লির কস্তুরবা গান্ধী মার্গের একটি মসজিদে যান এবং সেখানকার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাঁকে ‘রাষ্ট্রপিতা’ বলে আখ্যা দেন ইমাম উমর আহমেদ ইলিয়াসী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরএসএসের প্রধান মোহন ভাগবত অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ও সেই মসজিদের ইমাম উমর আহমেদ ইলিয়াসীসহ বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উমর আহমেদ ইলিয়াসী আরএসএস প্রধানকে ‘রাষ্ট্রপিতা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘আমাদের সবার ডিএনএ এক, কেবল আমাদের উপাসনা পদ্ধতি আলাদা।’
উমর আহমেদ ইলিয়াসীর পুত্র সুহাইব আহমেদ বলেন, ‘এই বৈঠক দেশবাসীর কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। আমরা একটি পরিবারের মতোই বৈঠক করেছি। আমরা আশ্চর্য হয়েছি যে, তাঁরা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছেন।’ বৈঠকের পর আরএসএসের প্রধান স্থানীয় একটি মাদ্রাসা ভ্রমণ করেন এবং সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এদিকে, যেসব মুসলিম নেতা আরএসএসের নেতা মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাঁদের এক হাত নিয়েছেন প্রখ্যাত রাজনীতিবিদ আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেছেন, যাঁরা মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাঁরা মূলত ‘এলিট’ শ্রেণির এবং বাস্তবতার সঙ্গে তাঁদের কোনো সংযোগ নেই।
অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিনের নেতা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই লোকগুলো গেল আর আরএসএসের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করল। সারা বিশ্বই জানে আরএসএসের আদর্শ কী, অথচ আপনি গেলেন তাদের সঙ্গেই দেখা করতে। মুসলিম সম্প্রদায়ের এই নেতারা যা কিছু করেন তা সত্য বটে, তবে আমরা যখন রাজনৈতিকভাবে আমাদের মৌলিক অধিকার আদায়ের চেষ্টা করি, তখন তাঁরা আমাদের খারাপ বলে প্রতিপন্ন করতে চান।’
আরএসএস জানিয়েছে, সম্প্রতি তাঁরা প্রধান মুসলিম সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে শুরু করেছেন। চেষ্টা করছেন ‘সাম্প্রদায়িক সম্প্রীতি শক্তিশালী’ করতে। দলটির এই প্রচেষ্টাকে ভারতের রাজনীতিতে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। বিশেষ করে কর্ণাটকের হিজাব বিতর্ক এবং বিজেপি নেত্রী কর্তৃক নবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দলটির এই প্রচেষ্টা ভারতীয় রাজনীতিতে নতুন হিসাব-নিকাশের জন্ম দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে