
কুমিল্লার তিতাস উপজেলায় ছুরিকাঘাতে এক কলেজশিক্ষার্থী খুনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা গেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ দাখিল পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত কলেজশিক্ষার্থীর নাম মো. সিয়াম (১৮)। তিনি উপজেলার চরমোহনপুর গ্রামের বাকের সরকারের ছেলে এবং মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে আটজন দাখিল পরীক্ষার্থী বের হয়ে সিয়ামের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা সিয়ামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রাশেদা আক্তার নামে এক নারী ও স্থানীয় এক সাংবাদিক আহত সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
নিহত সিয়ামের এক বন্ধু আজকের পত্রিকাকে বলেন, ‘মেসেঞ্জারে তর্কাতর্কি হয়েছে, সে বিষয়ে মীমাংসা করার কথা বলে আজকে সিয়ামকে ডেকে আনা হয়।’ তবে সিয়ামকে কারা ডেকে এনেছে এ বিষয়ে জানতে চাইলে সিয়ামের বন্ধু কিছুই বলতে পারেননি।
নিহত সিয়ামের মা তাহমিনা সবুজ বলেন, ‘এক মেয়ের সঙ্গে মেঘনার ব্রাহ্মণচর নয়াগায়ের এক ছেলের প্রেমের সম্পর্ক নিয়ে আমার ছেলের ফেসবুকে তর্কাতর্কি হয় এবং তারা আমার ছেলেকে হুমকি দেয়। পরে সিয়াম তার বাবার সঙ্গে ঘটনাটি শেয়ার করলে সিয়ামের বাবা ওই ছেলেকে ঝগড়া না করার অনুরোধ করে।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। আরও তিনজন পলাতক রয়েছে। তাদেরও আটক করার জন্য অভিযান অব্যাহত আছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে