
৪২ তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের ছেলে হাফেজ সালেহ আহমদ তাকরিম (১৩)। এ অর্জনে সারা দেশের মানুষের অভিনন্দনের জোয়ারে ভাসছে তাকরিম। ছেলের এমন অর্জনে খুশি তাকরিমের মা ফাতিমা বেগমও।
গত বুধবার রাতে মক্কার হারাম শরিফে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকরিমের হাতে ১ লাখ রিয়াল ((প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার, সনদ ও ক্রেস্ট তুলে দেন মক্কার গভর্নর খালেদ আল-ফয়সাল বিন আবদুল আজিজ।
ছেলের এমন অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তাকরিমের মা ফাতিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে, এ জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই এবং যাঁরা তাকে এতদূর আসতে সাহায্য করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাকরিমের এ অর্জন দেশের জন্য, মানুষের জন্য।’
তাকরিমের প্রতিবেশী নাগরপুরের ভাদ্রা গ্রামের তুনিরসহ আরও অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, সে নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া মাদ্রাসায় ১ মাস পড়াশোনা করার পর ঢাকায় চলে যায় এবং সেখানে পড়াশোনা শুরু করে। তুনির বলেন, ‘তার এ অর্জনে আমরা এলাকাবাসী আনন্দিত এবং গর্বিত।’
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর শুরু হয় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষ হয় বুধবার। এ প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশ থেকে ১৫৩ জন অংশ নেন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৫ প্রতিযোগীকে ২৭ লাখ রিয়াল পুরস্কার দেওয়া হয়। হাফেজ সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামির শিক্ষার্থী। তার বাবা হাফেজ আবদুর রহমান মাদ্রাসার শিক্ষক।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে