ফিস্টুলা থেকে পরিত্রাণের জন্য এখন আর ভারত বা সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই। দেশেই এখন এ রোগের মানসম্মত চিকিৎসা হচ্ছে। ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের একটি রোগ। যাকে প্রচলিত ভাষায় নালিও বলা হয়। এটি দেখতে নালির মতো, যার একটি মুখ পায়ুপথের বাইরে থাকে, আর একটি মুখ থাকে পায়ুপথের ভেতরের দিকে। এই নালি দিয়ে পুঁজ, রক্ত ইত্যাদি বের হতে থাকে। তারপর ফুলে যাওয়া, ব্যথা করা, পায়খানা করতে সমস্যা ইত্যাদি হতে পারে। বিষয়টি কখনো কখনো বড় উপদ্রবের বিষয় হয়ে দাঁড়ায়।
প্রচলিত চিকিৎসা
এটির প্রচলিত সমাধান হচ্ছে ফিস্টুলোটমি ও ফিস্টুলোকস্টমি। এতে পুরো নালি কেটে ফেলা হয়। এর ফলে বড় একটি ক্ষত তৈরি হয়। সেটি ড্রেসিং করে ভালো করতে হয়। এই ক্ষত শুকাতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। হাই লেভেল ফিস্টুলা হলে তিন থেকে চার ধাপে অপারেশন করাতে হয়। ফলে রোগীদের অনেক কষ্ট করতে হয়। একাধিক অপারেশন করাতে রোগীদের অনেক অর্থও ব্যয় করতে হয়। এই অপারেশনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে, মল ধরে রাখতে সমস্যা হয়। সিটন পদ্ধতি নামেও ফিস্টুলার একটি অপারেশন পদ্ধতি আছে। জটিল ফিস্টুলার ক্ষেত্রে এ পদ্ধতিতে দুই তিন ধাপে অপারেশন করা হয়। প্রতিটি ধাপের মধ্যবর্তী পর্যায়ে ৭ থেকে ১০ দিন বিরতি দেওয়া হয়। সাধারণত কোমরের নিচ থেকে অবশ করে অপারেশন করা হয়। এক-দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। ফিস্টুলা অপারেশনের পর ঘা শুকাতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে । যেকোনো অপারেশনের পর সে জায়গাটি সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে তা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু পায়ুপথের কোনো অপারেশন সম্পূর্ণ জীবাণুমুক্ত করে শেষ করা সম্ভব হয় না। কারণ সেখানে স্বাভাবিকভাবে কোটি কোটি জীবাণু থাকে। এ জন্য প্রতি মুহূর্তে অপারেশনের জায়গাটিতে জীবাণুর সংক্রমণ হয়।
আধুনিক চিকিৎসা
দেশে লেজারের মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া এবং সহনীয়ভাবে জটিল ফিস্টুলার চিকিৎসা সম্ভব হচ্ছে এখন। দেশের চিকিৎসকেরা দক্ষ হাতে এ রোগের অপারেশন করাচ্ছেন এবং রোগীরা সুস্থ হয়ে উঠছেন। পায়ুপথের বিভিন্ন রোগে সর্বাধুনিক একটি চিকিৎসা হলো লেজার অপারেশন। এর নাম লেজার ফিস্টুলা ক্লোজার। পায়ুপথের এনাল ফিস্টুলা রোগে এ পদ্ধতিতে চিকিৎসা করা যায়। এ প্রক্রিয়ায় কোনো কাটাছেঁড়া করতে হয় না বলে ক্ষত ও রক্তপাত হয় না। ফলে সেলাইও করতে হয় না। এ জন্য পায়ুপথে ব্যথা, ক্ষত ইত্যাদি থাকে না। দীর্ঘদিন ড্রেসিং করা, গরম পানিতে বসা–যা সাধারণত পায়ুপথের বিভিন্ন অপারেশনের পর করতে হয়। অপারেশন। লেজার চিকিৎসায় এসবের প্রয়োজন হয় না।
লেখক: অধ্যাপক ও কলোরেক্টাল সার্জন
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী, ঢাকা

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে