Ajker Patrika

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত 

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত 

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের বেজগাও বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ের মাওয়ামুখী সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করে। ওই নারীর পরনে কালো বোরকা ছিল।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে আমরা নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর নাম বা পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত