
পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমার সময় বাড়িয়েছে জেলা প্রশাসন। উদ্ধারকাজ চলমান থাকায় এবং তদন্ত কমিটির সবাই কন্ট্রোলরুমের বিভিন্ন দায়িত্বে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে তিন কার্যদিবসের সময় চেয়ে আবেদন করেন তদন্ত কমিটির প্রধান পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়।
আজ বুধবার আরও তিন তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়। তিনি বলেন, ‘তদন্ত কমিটির দায়িত্বে থাকা সবাই একই সময়ে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া এবং নিহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে সরাসরি সম্পৃক্ত রয়েছে। তাই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে সময় বাড়ানোর আবেদন করা হয়। সেটি আজ মঞ্জুর করে তিন কার্যদিবসের সময় বাড়ানো হয়েছে।’
এদিকে বুধবার ভোর থেকে করতোয়া নদীর আউলিয়া ঘাটে শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। দুপুর ১টা পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি বলে মাড়েয়া ইউনিয়নের বসানো কন্ট্রোলরুম থেকে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিনের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা করেছেন স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৭ জন এবং শিশু ২১ জন। তবে আরও চারজন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজের স্বজনেরা।
উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।
উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। এ সময় নৌকাটি নদীর মাঝে গিয়ে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
আরও পড়ুন:

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৭ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে