পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে আউলিয়া ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আরও ৩ জন নিখোঁজ রয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৭ জন এবং শিশু ২১ জন।
অতিরিক্ত ম্যাজিস্ট্রেট জানান, উদ্ধার হওয়া মরহেদগুলের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন।
বোদা উপজেলার নিহতরা হলেন, বংশীধর গ্রামের সনেকা রানী (৬০), রাজ মোহন অধিকারী (৬৫), জোগাপাড়া গ্রামের রজেন্দ্র নাথ (৫৫), মদনহাট এলাকার শ্রেয়শ্রী (১৪), ময়দানদিঘী গ্রামের সফলতা রানী (৪০), কুমারপাড়া গ্রামের হাতেম আলী (৭০), কমলাপুকুরী গ্রামের বিলাশ চন্দ্র (৪৫), বামন হাটের শ্যামলী রানী ওরফে শিমুলি (৩৫), আলোকপাড়া গ্রামের রুপসী (৮), ফুটকিবাড়ী গ্রামের শ্যামলী রানী (১৪), বংশীধর পাঁচপীর গ্রামের সুমিত্রা রাণী (৬০), সাকুয়া শিকার পুর গ্রামের ফাল্গুনী (৪৫), পাঁচপীর জয়নন্দ গ্রামের প্রমিলা দেবী (৭০), চন্দ্রনবাড়ী গ্রামের জতিষ চন্দ্র (৫৫), বামনপাড়া গ্রামের শোভা রাণী (২৭), পিয়ন্ত (২.৫), ফুটকিবাড়ী গ্রামের রুপালী ওরফে খুকি (৩৫), আরাজি শিকারপুর কবিতা রানী (৫০), আদরী (৫০), গেদীপাড়া গ্রামের বৈজ্য বালা (৫০), শালবাড়ী গ্রামের সুব্রত (২), বটতলী গ্রামের জগদ্বিশ (৩৫), কলেজপাড়া এলাকার জতি মিম্ময় রায় (১৫), বংশিধর পূজারী গ্রামের গেন্দা রানী (৫০), বটতলী গ্রামের কনিকা রাণী (৪০), কাউয়াখান গ্রামের সুমিত্রা রানী (৪৫), মালুয়া পাড়ার প্রতিমা রাণী (৫০), আবাসডাঙ্গা গ্রামের সূর্য নাথ বর্মন (১২), সাকুয়া ডাঙ্গাপাড়া গ্রামের প্রদীপ রায় (৩০), তেপুকুরী গ্রামের পারুল রানী (৩২), ডাঙ্গাপাড়া গ্রামের শৈলা বালা (৪০), সনেকা (৫৫), বটতলী গ্রামের হরিকিশোর (৪৫), শিল্টু বর্মন (৩২), ভুল্লিপাড়া গ্রামের মহেন (৩০), বামন হাটের আখি রানী (১৫), গেদিপাড়ার সুমিত্রা রানী (৩৮), জয়নন্দ বড়ুয়া গ্রামের ধৃতি রানী (১০), কাউখাল গ্রামের সজিব রায় (১০), দেবীগঞ্জ উপজেলার নিহতরা হলেন, শালডাঙ্গা গ্রামের লক্ষী রাণী (২৫), মধ্য শিকারপুর গ্রামের অমল চন্দ্র (৩৫), ডাঙ্গাপাড়া গ্রামের প্রমিলা রাণী (৫৫), তেলীপাড়া গ্রামের অনবালা (৬০), শালডাঙ্গা গ্রামের তারা রানী (২৫), বিষ্ণু (৩.৫), হাতীডোবা গ্রামের তনশ্রী (৫), শিকারপুর গ্রামের পিয়ন্তী (৮), দিপু বাবু (১০), শালবাড়ী গ্রামের সুচিত্রা (২২), কেকে বাড়ী গ্রামের পুষ্পা রাণী (৫০), পামলি পাড়ার হরিকেশন বর্মন (৪৫), খরিজা গ্রামের নিখিল চন্দ্র বর্মন (৬০), তেলীপাড়া গ্রামের সুশিল চন্দ্র (৬৫), ছত্র শিকারপুকুর গ্রামের রুপালী রানী (৩৮), প্রতিমা রাণী (৩৯), শিকারপুর গ্রামের পরেশ চন্দ্র বর্মন (১৭)।
পঞ্চগড় সদর উপজেলার নিহতরা হলেন, হটিয়ার পাড়া গ্রামের জুথি রানী (১), আটোয়ারী উপজেলার ঝরনা রানী (৪৫), ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর গ্রামের দ্বিপশিখা রাণী (১০), মুন্সিরহাট গ্রামের ভুমিকা রায় পূজা (১৫)। বাকী ৮ জনের নাম ও ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে