অবশেষে বহুল প্রতীক্ষিত ‘এডিট বাটন’ চালু করল সামাজিক যোগাযোগমধ্যম টুইটার। তবে আপাতত পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই সুবিধা। নতুন ফিচারের মাধ্যমে টুইট পোস্ট করার ৩০ মিনিটের মধ্যে এটি সংশোধনের সুযোগ পাবেন ব্যবহারকারী।
টুইটার ব্লূ নামের একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘এডিট বাটন কাজ করে কি না, তা নিশ্চিত করার একটি পরীক্ষা এটি।’ কিছুক্ষণ পরেই ওই টুইট এডিট করে আরও একটি বাক্য যোগ করা হয়। লেখা হয়, ‘পরীক্ষার ফলাফল শিগগিরই জানাব আপনাদের।’
তবে এই নতুন ফিচারের সুবিধা আপাতত কেবল টুইটার ব্লু গ্রাহকেরা পাবেন। সাধারণ ব্যবহারকারীরা এডিট করা টুইট চিহ্নিত করতে পারবেন একটি ‘লাস্ট এডিটেড’ নামে থাকা লেবেলের মাধ্যমে।
‘লাস্ট এডিটেড’ লেবেলে ক্লিক করে যে কেউ একটি টুইটের ‘এডিট হিস্ট্রি’ দেখতে পারবেন, যা সম্ভবত অর্থ পরিশোধকারী ও বিনা মূল্যের ব্যবহারকারীদের মধ্যে ‘স্বচ্ছতা বজায় রাখতে’ যুক্ত করা হয়েছে।
আর সেবাটি বর্তমানে আছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এতে মাসিক খরচ চার দশমিক ৯৯ ডলার। অদূর ভবিষ্যতে আরও কিছু দেশে এটি চালু হতে পারে বলে জানা গেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে