
কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় আরও ছয়জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন। আজ মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় প্রথমে ৩৩ জন সাঁতরে কূলের দিকে আসতে থাকেন। পরে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে আরও ছয়জনসহ মোট ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানান, ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিল।
এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, সাগরে আরও অনেকেই ভাসমান অবস্থায় রয়েছেন। আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে সাগরে ভাসতে থাকায় অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ট্রলারের যাত্রীরা সাঁতরে তীরের দিকে আসতে থাকেন। ঘটনার পরপরই এক ব্যক্তি সাহায্যের জন্য জরুরি সেবা-৯৯৯-এ কল করেন। কল পেয়ে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে ৩৩ জনকে উদ্ধার করা হয়েছে। পরে অভিযান চালিয়ে আরও ছয়জনকে উদ্ধার করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪১ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে