কক্সবাজারের টেকনাফে ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও ছয়জনসহ মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন। তবে নিহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি তিনি।
এর আগে আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটে।
জানা গেছে, আজ ভোরে রোহিঙ্গাদের নিয়ে সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকায় তাঁদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এতে সব যাত্রী সাগরে ভাসতে থাকে। এ সময় তাঁরা মাছ ধরতে যাওয়া ট্রলার ও নৌকার জেলেদের সহায়তা চেয়েও পাননি। পরে জেলেদের ছুড়ে দেওয়া বয়া ও পানির জারের সহায়তায় প্রথমে ৩৩ জন সাঁতরে কূলের দিকে আসতে থাকেন। পরে কোস্টগার্ডের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে মোট ৪৫ জনকে উদ্ধার করা হয়। এ সময় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, আজ সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে আরও অনেকের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
টেকনাফ স্টেশন কমান্ডার লে. আশিক আহমেদ বলেন, সাগরপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনায় তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত মোট ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে