‘মানুষ বাঁচে তাঁর কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়’—প্রয়াত ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সঙ্গেই যেন কথাটা ভালোভাবে মেলে। ম্যারাডোনার মৃত্যুর প্রায় দুই বছর হতে চলেছে। তবে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাঁর সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের গল্প এখনো শোনা যায়। ৩৬ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে এই গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এবার এই বলকে তোলা হচ্ছে নিলামে, যার মূল্য হতে পারে প্রায় ৩৫ কোটি টাকা।
বর্তমানে তিউনিসিয়ার সাবেক রেফারি আলি বিন নাসেরের কাছে বলটি আছে। ইংল্যান্ড-আর্জেন্টিনার সেই বিখ্যাত ম্যাচে রেফারি ছিলেন তিনি। আগামী ১৬ নভেম্বর বলটিকে নিলামে তোলা হবে। ধারণা করা হচ্ছে, বলটির দাম হতে পারে ২.৫ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ২৮ কোটি ৮০ লাখ টাকা) থেকে ৩ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ৩৪ কোটি ৫১ লাখ টাকা)। তিউনিসিয়ার এই রেফারি বলেন, ‘এই বল আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের অংশ। বিশ্বকে দেখানোর এটা উপযুক্ত সময়। আশা করছি, ক্রেতা এটা প্রদর্শনীতে রাখবে অথবা ভক্তদের সঙ্গে অন্যভাবে শেয়ার করবে।’
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়ামে দুটো গোলই করেছিলেন ম্যারাডোনা। তার প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। অন্যটি ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল লা আলবিসেলেস্তেরা।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৭ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১২ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২১ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে