
ব্রাহ্মণবাড়িয়ায় এহসান উল্লাহ (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এহসান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের আমতলী গ্রামের মৃত শরীয়ত উল্লাহর ছেলে। সে জেলা শহরের মধ্যপাড়ায় মারকাজুল আবরার আল ইসলামি মাদ্রাসায় আদব বিভাগে পড়াশোনা করছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সহপাঠী মুরছালিনকে (১৭) থানায় নিয়েছে পুলিশ। মুরছালিন বলেন, ‘আমি ও এহসান উল্লাহ দুজন রাতে দুটি সাইকেল নিয়ে বের হই। আমরা শহরের ফ্লাইওভারে সাইকেল চালাচ্ছিলাম। এহসান উল্লাহর সাইকেলটি সামনে ছিল। কিছুক্ষণ পর আমি এসে দেখি সে আশিক প্লাজার সামনে অচেতন হয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
মারকাজুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা শিব্বির আহমেদ জানান, ‘আমাদের মাদ্রাসাটি আবাসিক। এখানে ১২৫ জন ছাত্র রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস চলে। মুরছালিন ও এহসান উল্লাহ কাউকে না বলে মাদ্রাসা থেকে বের হয়েছে। পরে জানতে পারি এহসান উল্লাহর মরদেহ হাসপাতালে।’
ব্রাহ্মণবাড়িয়া শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির বলেন, এহসান উল্লাহর সহপাঠী মুরছালিন অসংলগ্ন কথাবার্তা বলছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি রহস্যজনক। মৃত্যুর কারণ এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৩ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে