সর্বকালের সেরা চলচ্চিত্র বাছাইয়ে সম্প্রতি একটি জরিপ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস। জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্রের তকমা জিতেছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সেরা ১০টি চলচ্চিত্রের তালিকা তৈরি করেছে সংস্থাটি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস ইন্ডিয়া চ্যাপ্টারের একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জরিপটি গোপনে পরিচালিত হয়। জুরি বোর্ডের সদস্য ছিলেন ৩০ জন।
১৯২৯ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের বাংলা উপন্যাসের ওপর ভিত্তি করে ‘পথের পাঁচালী’ নির্মাণ করেন বাঙালি পরিচালক সত্যজিৎ রায়। মূলত এই চলচ্চিত্রের মাধ্যমেই তাঁর পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। এতে অভিনয় করেন—সুবীর ব্যানার্জি, কানু ব্যানার্জি, করুণা ব্যানার্জি, উমা দাশগুপ্ত, পিনাকী সেনগুপ্ত এবং চুনিবালা দেবী। ১৯৫৫ সালে মুক্তি পায় পথের পাঁচালী।
জরিপে সেরা ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান পাওয়া অন্যগুলো হলো—১৯৬০ সালে মুক্তি পাওয়া ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ (বাংলা), ১৯৬৯ সালে মুক্তি পাওয়া মৃণাল সেনের ‘ভুবন শোম’ (হিন্দি), ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত আদুর গোপালকৃষ্ণনের ‘এলিপ্পাথায়ম’ (মালায়লাম), ১৯৭৭ সালে গিরিশ কাসারভাল্লির ‘ঘাটাশ্রদ্ধা’ (কন্নড়), এমএস সাথুর ১৯৭৩ সালের চলচ্চিত্র ‘গরম হাওয়া’ (হিন্দি), ১৯ ৬৪ সালে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘চারুলতা’ (বাংলা), শ্যাম বেনেগালের ১৯৭৪ সালের চলচ্চিত্র ‘অঙ্কুর’ (হিন্দি), ১৯৫৪ সালের গুরু দত্তের চলচ্চিত্র ‘পিয়াসা’ (হিন্দি) এবং ১৯৭৪ সালে মুক্তি পাওয়া রমেশ সিপ্পি পরিচালিত ব্লকবাস্টার হিন্দি ছবি ‘শোলে’।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে