
রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্রসরোবরের ভেতর থেকে শাহাদত হোসেন মজুমদার (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ধানমন্ডি থানার পুলিশ রবীন্দ্রসরোবরের ভেতরে পায়ে হাঁটার রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ভোরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া জানান, রাতে খবর পেয়ে রবীন্দ্রসরোবরের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পেশায় তিনি মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি কলাবাগানের ভূতের গলি এলাকায় থাকতেন। গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জে।
ওসি আরও জানান, মৃত ব্যক্তির শরীরে ছুরির আঘাতের চারটি দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনি মারা গেছেন। অন্য কোনো ঘটনা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে