উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে অন্তত ২২০ জন নিহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের বরাতে আল জাজিরা জানায়, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া জাতিগত সহিংসতার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এটি।
ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ব্লু নাইল প্রদেশে হাউসা ও বার্টা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে চলতি মাসে এ লড়াই শুরু হয়। বন্দুকযুদ্ধ এবং বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি সংঘর্ষ জোরালো রূপ নিলে সেখানকার অনেক বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ব্লু নাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাথ আররহমান বাখেইতের জানান, ইথিওপিয়ার সীমান্তবর্তী ওয়াদ আল-মাহি শহরে বুধ ও বৃহস্পতিবার সংঘাত চরমে পৌঁছায়।
কর্মকর্তারা শনিবার রাত পর্যন্ত ২২০ জন নিহত হওয়ার খোঁজ পেয়েছেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক। এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মেডিকেল টিম এখনো লড়াইয়ের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারেনি। তবে ‘বিপুলসংখ্যক মরদেহ’ এবং আহত অনেকের খোঁজ পেয়েছে তাঁরা।
ফাথ আররহমান আরও বলেন, ‘এ ধরনের সংঘর্ষে কেউই জিততে পারে না। আমরা আশা করি শিগগিরই এই লড়াই শেষ হবে। তবে এ জন্য আমাদের শক্তিশালী রাজনৈতিক, নিরাপত্তা ও বেসামরিক হস্তক্ষেপ প্রয়োজন।’
এদিকে ওয়াদ আল-মাহি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা অনুসারে, সংঘর্ষের বিষয় তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
২ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
৩ ঘণ্টা আগে