বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (২২) নামের এক যুবককে কারাগারে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে বগুড়া আদালতে সোপর্দ করা হয়। এর আগে সকালে ওই কিশোরীর বাবা তাঁর বিরুদ্ধে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা করেন।
অভিযুক্ত বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব হেদায়েতী গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার প্রতিদিনের মতো পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওই কিশোরী। রাত ২টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে,বায়েজিদ হোসেন ওই কিশোরীর মুখে রুমাল চেপে ঝোপের নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন।
একপর্যায়ে ওই কিশোরীর চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে উঠে ঘটনাস্থলে আসেন। তখন বায়েজিদ দৌড়ে পালিয়ে যান।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদমদীঘি থানায় মামলা করেন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ধর্ষণের অভিযোগে আজ দুপুরের আগে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩২ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে