ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির বিষয়ে সম্পাদিত চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ রোববার এক টুইট বার্তায় এ আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
টুইট বার্তায় জোসেপ বোরেল বলেন, ‘ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে বিশ্বব্যাপী খাদ্যসংকট দেখা দিয়েছে। এর মধ্যে শস্য চুক্তি থেকে রাশিয়া সরে আসায় অতি প্রয়োজনীয় খাদ্যশস্য ও সারের প্রধান রপ্তানি ঝুঁকির মুখে পড়ল। এমন পরিস্থিতিতে রাশিয়াকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।’
উল্লেখ্য, জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইউক্রেনীয় কৃষিপণ্য রপ্তানি নিশ্চিত করতে এই চুক্তিটি করা হয়েছিল। রাশিয়া জানায়, ইউক্রেনের সেনাবাহিনী ড্রোনের সাহায্যে গতকাল শনিবার ভোররাতে রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপল বন্দরের নিকটবর্তী কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌবহরে হামলা করেছে। এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল এবং এই হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কিয়েভের প্রশাসন ব্রিটিশ বিশেষজ্ঞদের সহায়তা নিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহর এবং বেসামরিক জাহাজে যে হামলা চালিয়েছে—যা মূলত ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে ‘শস্য করিডরের’ নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত ছিল—তা আমলে নিয়ে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির বিষয়ে যে চুক্তি ছিল রাশিয়া সেখান থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিচ্ছে।’

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে