
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের রাতে মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ লক্ষ্মীপুরের রায়পুরের সেই তিন জেলের খোঁজ ৯ দিনেও পাওয়া যায়নি। স্বজনেরা নিখোঁজদের খবর পেতে দৌড়াচ্ছেন বিভিন্ন ঘাটে। নদী থেকে ফেরা জেলেদের কাছ থেকে তথ্য পেতে ঘুরছেন দ্বারে দ্বারে। স্বজনহারাদের বাড়িতে এখন থেমে থেমে চলছে কান্নার রোল।
নিখোঁজ ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাছিয়া গ্রামের আবুল কাশেম বেপারীর ছেলে লিটন বেপারী (৩৫), আব্দুর রব বেপারীর ছেলে শিপন বেপারী (২৩) ও রব সরদারের ছেলে সুজন সরদার (২৫)।
ঘটনার পর তিন দিন ফায়ার সার্ভিস, পুলিশ, মৎস্য বিভাগ ও জেলে নৌকার মাঝিরা আজ মঙ্গলবার পর্যন্ত তাঁদের খোঁজ পাননি।
এদিকে ঘটনার পরদিন চর কাছিয়া গ্রামের খালেক বেপারী ছেলে রাসেল বেপারী (৩০), রাশেদ বেপারী (১৬), ছোয়াব আলী হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৮), রাজু বেপারীর ছেলে বাচ্চু বেপারী (২৪), মজিব মোল্লার ছেলে জুনু মোল্লা (২৬), আক্কাছ আলী ভূঁইয়ার ছেলে মো. হাসান (১৮) ও নুর নবী চৌকিদারের ছেলে মো. জুয়েলকে (১৬) মতিরহাট এলাকার বিভিন্ন চর থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজ জেলে সুজন সরদারের মা পারভিন আক্তার ও সন্তানসম্ভবা স্ত্রী সুবর্ণা আক্তার জানান, সুজনকে জীবিত বা মৃত যেকোনো অবস্থাতেই ফিরে পেতে চান। তাঁকে খুঁজে বের করে দিতে সবার সহযোগিতা চান।
নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম ও শিপন বেপারীর মা খাদিজা বেগম জানান, নিশ্চিত খবর না পাওয়া পর্যন্ত কষ্ট বাড়তেই থাকবে। তাঁরা নিশ্চিত খবর জানতে চান। লাশ হয়ে ফিরলেও অন্তত শেষবারের মতো দেখতে চান।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে তল্লাশি চলছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, নিখোঁজদের সন্ধানে স্থানীয়ভাবে ও ফায়ার সার্ভিস এবং মৎস্য বিভাগের উদ্যোগে তল্লাশি করা হয়। ফিরে আসাদের চিকিৎসায় আর্থিক সহায়তাও করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে