লক্ষ্মীপুরের রায়পুরে চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) বেড়িবাঁধ ও খাল দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন মানিক হাওলাদার নামের এক ব্যক্তি। উপজেলার হায়দরগঞ্জ-হাজীমারা অংশের চমকাবাজার এলাকায় এ ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু একজন মানিক হাওলাদার নন, অনেকেই অবৈধভাবে খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন। তাই অস্তিত্ব সংকটে পড়ছে ডাকাতিয়া নদীর এ শাখা খালটি। প্রায় ১০ কিলোমিটার দৈর্ঘ্যের এ খালটি বন্ধ হয়ে গেলে বিঘ্নিত হবে অন্তত ১২টি বিলের পানি সরবরাহ ও চাষাবাদ। জলাবদ্ধ হয়ে পড়বে ৪টি ইউনিয়নের বিপুলসংখ্যক জনগোষ্ঠী। মানিক হাওলাদার নিচ থেকে পাকা পিলার নির্মাণ করে সড়কের সমান করে ঢালাই দিয়েছেন। তবে দুই দফা হাজীমারা পুলিশ ফাঁড়ির লোকজন এসে এই নির্মাণকাজে বাঁধা দেন। কিন্তু তিনি নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।
আজ শুক্রবার দুপুরে গিয়ে দেখা গেছে, চমকা বাজার এলাকায় বেড়িবাঁধের পাড় ও খালের পাড় দখল করে মানিক হাওলাদারের স্থায়ী অবকাঠামো নির্মাণকাজ চলছে।
এ সময় জানতে চাইলে মানিক হাওলাদার বলেন, ‘অবৈধ জেনেও অন্যদের দেখাদেখি আমিও খাল ও বেড়িবাঁধ দখল করে ঘর নির্মাণ করছি। অন্যদের বাঁধা না দেওয়া হলেও আমাকে দেওয়া হয়েছে। পুলিশ বাঁধা দেওয়ার পর নির্মাণকাজ বন্ধ করে রেখেছি। অনেকেই এই খাল ও বেড়িবাঁধ দখল করে ঘর নির্মাণ করেছে। তবে জেনেবুঝে কাজটি করা আমার ঠিক হয়নি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, ‘খাল ও বেড়িবাঁধ দখলের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের জেলা প্রকৌশলীর দপ্তরকে জানানো হবে। তাঁরা উচ্ছেদের ব্যবস্থা নিলে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে