বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুর থেকে বস্তাবন্দী অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টায় দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বেলাহালি গ্রামের আব্দুস সাত্তারের পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য আদম রানা বলেন, ‘মঙ্গলবার সকালে বেলাহালি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন পুকুরে একটি বস্তা ভাসতে দেখে গ্রামের লোকজন। সংবাদ পেয়ে আমি পুকুরপাড়ে গিয়ে থানার পুলিশকে অবহিত করি। পুলিশের অনুমতি নিয়ে বস্তাটি পুকুরপাড়ে এনে খোলার পর ভেতরে হাত-পা বাঁধা অজ্ঞাত পুরুষের মরদেহ দেখতে পাই।’
আদম রানা বলেন, ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে ওই ব্যক্তিকে হত্যার পর হাত-পা বেঁধে প্লাস্টিক এবং চটের বস্তায় তুলে পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। গ্রামের লোকজন মরদেহ দেখলেও কেউ চিনতে পারেনি।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৩ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে