যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে উচ্চকক্ষ সিনেটে এগিয়ে রয়েছে ‘গাধা’ প্রতীকধারী ডেমোক্রেটিক পার্টি। পক্ষান্তরে নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে এগিয়ে রয়েছে ‘হাতি’ প্রতীকধারী রিপাবলিকান পার্টি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সিনেটের ১০০ আসনের মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে ৪৮টি আসন এবং রিপাবলিকানরা পেয়েছে ৪৭টি আসন। পূর্ববর্তী ফলাফলের চেয়ে ডেমোক্র্যাটরা এখনো পর্যন্ত ১টি আসন বেশি লাভ করেছে, বিপরীতে রিপাবলিকানরা হারিয়েছে একটি আসন। ধারণা করা হচ্ছে, বাকি আসনগুলোর মধ্যে অধিকাংশই ডেমোক্র্যাটদের দখলেই যাবে।
ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা সিনেটে এগিয়ে থাকলেও নিম্নকক্ষে হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদে এগিয়ে বিরোধী দল রিপাবলিকান পার্টি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাউস অব রিপ্রেজেনটেটিভসের ৪৩৫টি আসনের মধ্যে রিপাবলিকানরা স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। দলটি এরই মধ্যে ২০০টি আসন নিশ্চিত করেছে। তবে সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজন অন্তত ২১৮টি আসন। রিপাবলিকানদের এগিয়ে যাওয়ার বিপরীতে ডেমোক্র্যাটরা খানিকটা নিষ্প্রভই। ক্ষমতাসীন দলটি প্রতিনিধি পরিষদে ১৭২টি আসন পেয়েছে। বিশ্লেষকদের ধারণা, নিম্নকক্ষে রিপাবলিকানদেরই প্রাধান্য প্রতিষ্ঠিত হবে।
অপরদিকে, বিভিন্ন রাজ্যের গভর্নর নির্বাচনের ক্ষেত্রে এখন পর্যন্ত এগিয়ে রিপাবলিকানরা। তারপরও দলটি ২টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনের দৌড়ে হেরে গিয়েছে। বিপরীতে ডেমোক্র্যাটরা জিতেছে আগের তুলনায় ৬টি বেশি রাজ্যে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুসারে রিপাবলিকানদের দখলে আছে ২৪টি অঙ্গরাজ্যের গভর্নর পদ। বিপরীতে ডেমোক্র্যাটদের দখলে রয়েছে ২১ রাজ্যের গভর্নর পদ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষের সম্মিলিত সদস্যসংখ্যা ৫৩৫ জন। এর মধ্যে সিনেটের সদস্য ১০০ জন, বাকিরা প্রতিনিধি পরিষদের সদস্য। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য দুজন করে সিনেট সদস্য নির্বাচিত করে, যাঁরা সিনেটর হিসেবে পরিচিত এবং ছয় বছরের জন্য নির্বাচিত হন। প্রতি দুই বছর পরপর সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। এবারের মধ্যবর্তী নির্বাচনে ১০০টি আসনের মধ্যে ৩৫ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর প্রতিনিধি পরিষদের সদস্য আছেন ৪৩৫ জন। প্রত্যেক সদস্য তাঁদের অঙ্গরাজ্যের একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন। তাঁরা দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। এই পরিষদের সব আসনের জন্যই প্রতিদ্বন্দ্বিতা হয় মধ্যবর্তী নির্বাচনে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে