
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালীর সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। তাঁকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক জখম রয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, আবু বকরের পিঠে, পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আবু বকর সিদ্দিকী টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী। বর্তমানে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ‘আবু বকর সিদ্দিক নামের ওই ব্যক্তি সাভারের দিক থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচ-ছয়জন ছিনতাইকারী তাঁর ওপর আক্রমণ করে এবং ছুরিকাঘাতে মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে চলে যায়। এ সময় সড়কের অপর পাশ থেকে চিৎকার শুনে লোকজন দৌড়ে যেতে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছিনতাইকারীরা কিশোর বয়সের। তাদের বয়স আনুমানিক ১৪ থেকে ১৮ হবে।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। এছাড়া এখন রোগী অপারেশন থিয়েটারে আছে। তাঁর অস্ত্রোপচার চলছে। প্রাথমিকভাবে জেনেছি, তাঁর শরীরে তিন-চারটি ছুরিকাঘাতের জখম রয়েছে। অস্ত্রোপচার সম্পন্ন হলে তাঁর শারীরিক অবস্থার কথা বলা যাবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে