
আগামীকাল বৃহস্পতিবার রাজশাহী থেকে কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করা হচ্ছে। বেসরকারি এয়ারলাইনস ‘নভোএয়ার’ এই রুটে ফ্লাইট চালু করছে। এ উপলক্ষে আগামীকাল সকালে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে নভোএয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র মেয়র লিটনের হাতে তুলে দেন নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী ও এয়ারপোর্ট অপারেশনের ইনচার্জ আসাদুজ্জামান শাওন। এ সময় রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মানিক কৃষ্ণ চক্রবর্তী বলেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ নভোএয়ারের একটি ফ্লাইট চলাচল করবে। প্রতি সপ্তাহে রোববার বেলা ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। এই রুটে যাতায়াতে সময় লাগবে দেড় ঘণ্টা।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মেয়র খায়রুজ্জামান লিটন সভা করেন। সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে