
বিশ্বকাপের মাঠে ঝড় তোলার আগেই ফুটবলে ঝড় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ শুরুর আগে এ বিষয়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার মধ্যে আছেন পর্তুগিজ তারকা।
তবে কাতারে পৌঁছার পরেই রোনালদো মনোযোগ দিয়েছেন বিশ্বকাপে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পর্তুগিজ তারকা জানিয়েছেন পুরো মনোযোগ এখন বিশ্বকাপেই। বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের মঞ্চে কোন দলের বিপক্ষে মুখোমুখি হতে চান সেটিও বলেছেন তিনি। শিরোপার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হতে পারলে খুশি হবেন তিনি।
ক্লাব সতীর্থ কাসেমিরোকে মজার ছলে এমনটিই জানিয়েছেন রোনালদো। তিনি বলেছেন, ‘কাসেমিরোকে মজা করে বলেছিলাম, ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পর্তুগাল করবে। সত্যি বলতে এটা স্বপ্ন হবে।’
এরপরেই বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স করা কতটা কঠিন সে বিষয়ে কথা বলেছেন রোনালদো। ৫ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে কঠিন প্রতিযোগিতা হচ্ছে বিশ্বকাপ। আমি এটির (ব্রাজিল-পর্তুগাল ফাইনাল) স্বপ্ন দেখছি। জানি এটি কঠিন হবে, খুবই কঠিন। তবে স্বপ্ন হচ্ছে মুক্ত এবং সব সময় স্বপ্ন দেখছি।’
২৪ নভেম্বর, ঘানার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। ‘এইচ’ গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ লুইস সুয়ারেজ-এডিনসন কাভানির উরুগুয়ে ও সন হিউয়েন-মিনের দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
২২ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৩৮ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
৩ ঘণ্টা আগে