
আগামী রোববার শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। এবারের বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো নিজেদের সেরা স্কোয়াড ঘোষণা করেছে। শিরোপা জয়ের লক্ষ্যে ইংল্যান্ডও তাদের সেরা স্কোয়াড দিয়েছে। এবারের বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবে খেলবে ইংল্যান্ড। কাতারে পৌঁছে ইতিমধ্যে দলটির ফুটবলাররা অনুশীলনও শুরু করে দিয়েছে।
দল ঘোষণার পর অনেক ফুটবল বোদ্ধাও মনে করছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ের সম্ভাবনা আছে অনেক। তরুণ ও অভিজ্ঞ মিলিয়ে দুর্দান্ত এক দল সাজিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। অনেকের কাছে ইংল্যান্ড টুর্নামেন্টের ফেবারিট হলেও রবার্তো কার্লোসের কাছে একটু বাড়াবাড়িই মনে হচ্ছে। তা না হলে ব্রাজিল কিংবদন্তি দলটির স্কোয়াড নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করবেন কেন। দুইবারের বিশ্বকাপজয়ী ফুটবলারের মতে, ইংল্যান্ডের মাত্র দুজন ফুটবলার ব্রাজিলের একাদশে খেলার মতো।
সম্প্রতি ডেইলি টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন কার্লোস। ব্রাজিলের একাদশে খেলার যোগ্যতা শুধু আলেক্সজেন্ডার আরনল্ড ও কেনের আছে। তিনি বলেছেন,‘ আরনল্ডকে রাখতে হবে। কারন সে সেরাদের মধ্যে একজন। কেনও একজন দুর্দান্ত ফুটবলার। তোমার একটা ভালো দল আছে। সেটা শুধু নামের ক্ষেত্রে নয়, এমন খেলোয়াড়দের ক্ষেত্রে হতে হবে যারা ভালো প্রশিক্ষণ নিয়েছে এবং বিশ্বকাপে খেলতে প্রস্তুত বা ব্রাজিল জাতীয় দলের হয়ে। ইংল্যান্ডের আরও অনেক মানসম্মত ফুটবলার আছে। কিন্তু আমি এই দুজনের কথাই বলব।’
নিজ দেশের বিশ্বকাপ জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী কার্লোস। সাবেক রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি বলেছেন,‘ ব্রাজিল ফুটবলারদের বোঝা উচিত মানুষকে খুশি রাখার, দুর্দান্ত বিশ্বকাপ উপভোগ করার, মজা করার ও দেশে দুর্দান্ত আনন্দ আনার একমাত্র উপায় হচ্ছে বিশ্বকাপ জয়। আমরা অনেকদিন ধরেই বিশ্বকাপ জিতি না। এখন ট্রফি জেতার সময়। ব্রাজিল ফুটবলের জন্য খুবই বিশেষ মুহূর্ত।’

ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
৭ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে
এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২ ঘণ্টা আগে