
বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বাগ্বিতণ্ডার জেরে এক ঝালমুড়ি বিক্রেতা তাঁর পেটে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনের লিংক রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ শুরু করেছেন মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা। আহত ইন্টার্ন চিকিৎসক ফাহিম রহমান (২৬) মেডিকেলের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। ফাহিম মেডিকেলের ২৫ তম ব্যাচের চিকিৎসক। তিনি ঢাকার সবুজবাগ এলাকার নুর মোহাম্মদের ছেলে।
ফাহিমকে ছুরিকাঘাত করে ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীর (৫৫) ছেলে শাকিল বেপারি (২৫)। এ ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও তাঁর বাবা ফরিদকে আটক করে সদর থানায় নিয়ে গেছে পুলিশ।
মেডিকেল ফাঁড়ির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় শজিমেক হাসপাতালের সামনের লিংক রোডে ফুটপাতে ঝালমুড়ি বিক্রি করছিলেন ফরিদ বেপারী এবং তাঁর ছেলে শাকিল। তাদের কাছ থেকে ঝালমুড়ি কিনে খাচ্ছিলেন ফাহিম। ঝালমুড়ি খেতে ভালো না লাগায় তিনি ঝালমুড়ির প্যাকেট দিয়ে বিক্রেতা ফরিদের মাথায় আঘাত করেন। এ সময় ফরিদের পাশে থাকা তাঁর ছেলে শাকিল ক্ষিপ্ত হয়ে পেঁয়াজ কাটা ছুরি দিয়ে ফাহিমের পেটে আঘাত করে পালিয়ে যান।
পরে ফাহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর বন্ধুরা। খবর পেয়ে পুলিশ গিয়ে ফরিদ বেপারীকে আটক করে।
এদিকে ঘটনার পর থেকেই বিক্ষোভ শুরু করেছে মেডিকেল শিক্ষার্থীরা। তারা ঘটনার বিচারের দাবির পাশাপাশি ফুটপাত থেকে ব্যবসায়ীদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।
শজিমেক শিক্ষার্থী ওয়াসিম বলেন, ‘বহিরাগত একজন মানুষ তুচ্ছ কারণে ছুরিকাঘাত করেছে। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? ফুটপাতের এসব বিক্রেতারা ক্যাম্পাসের ভেতরে এসেও ব্যবসা করে। বেসরকারি অ্যাম্বুলেন্সেও কিছু বহিরাগত থাকে। কলেজ এলাকা এবং ফুটপাত থেকে সব বহিরাগতকে উচ্ছেদ করতে হবে। দ্রুত অভিযুক্ত শাকিলকে গ্রেপ্তার করতে হবে।’
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই সারিউল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই ঝালমুড়ি বিক্রেতা ফরিদ বেপারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। শাকিলকে ধরতে অভিযান চলছে। মেডিকেল এরিয়ায় পুলিশ মোতায়েন আছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে