
কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা ১২ জঙ্গির মধ্যে আরাফাত রহমান ওরফে সিয়াম ওরফে সাজ্জাদ ওরফে শামসকে ছিনিয়ে নেওয়াই ছিল অপারেশন টিমের মূল টার্গেট। কিন্তু তাঁকে ছিনিয়ে নিতে পারেনি অপারেশনে থাকা জঙ্গিরা। আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান।
মো. আসাদুজ্জামান আরও বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার অপারেশনে থাকা সদস্য ও কারাগারে থাকা জঙ্গিদের মধ্যে এই ছিনতাইয়ের পরিকল্পনা সমন্বয় করেছেন ২০১৭ সাল থেকে জামিনে থাকা জঙ্গি মেহেদী হাসান অমি ওরফে রাফি। আদালতে হাজিরা দিতে আসা জঙ্গিদের হাতে কিছু নগদ টাকাও তুলে দিয়েছিলেন অমি।
গতকাল বুধবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে অমিকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আজ বৃহস্পতিবার দুপুরে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
গত রোববার দুপুরে আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।
প্রথম দফায় আদালত থেকে বেরিয়ে আসা চার জঙ্গিকে ছিনিয়ে নিতে চাইলেও দুই জঙ্গি আরাফাত রহমান ও আব্দুস সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সুজনকে ছিনিয়ে নিতে পারেনি জঙ্গিরা।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘অমিকে গ্রেপ্তারের পর আজ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে আরও তথ্য জানার চেষ্টা করা হবে।’
২০১৭ সালের ২৩ নভেম্বর রাজধানীর আমিনবাজার থেকে গ্রেপ্তার হন আরাফাত। তিনি আনসার আল ইসলামের অপারেশন শাখার সদস্য। পলাতক জঙ্গি নেতা মেজর জিয়ার বিশ্বস্ত ও সাংগঠনিক নেতা ছিলেন তিনি। তাই তাঁকে ছিনিয়ে নেওয়াই মূল টার্গেট ছিল বলে জানিয়েছে সিটিটিসি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে