রাজধানীর বংশালে লেগুনার ধাক্কায় সালমা আক্তার (৬৫) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ-সাউথ রোডে লেগুনার ধাক্কায় আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে আজ শনিবার সকাল ৭টার দিকে মারা যান তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বংশাল নর্থ-সাউথ রোড এলাকায় একটি লেগুনার ধাক্কায় সালমা বেগম আহত হন। পরে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে তাঁর মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’
নিহত সালমা আক্তারের মেয়ের জামাই মো. মনির হোসেন জানান, তাঁর শাশুড়ি সালমা আক্তার পুরান ঢাকার মোগলটুলি এলাকায় স্থানীয় বাসিন্দা। বর্তমানে বংশাল মালিটোলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
মনির আরও জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সালমা আক্তার মালিটোলা থেকে পায়ে হেঁটে বংশাল হাজী আব্দুল্লাহ সরকার লেনে তাঁর মেয়ে রাহিমার বাসায় যাচ্ছিলেন। পথে নর্থ-সাউথ রোডে একটি লেগুনা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে লোকজন তাঁকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৩ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে