
রাজধানীর গুলশানে গণপূর্ত অধিদপ্তরের পরিত্যক্ত বাড়ি আব্দুস সালাম মুর্শেদীর নামে বরাদ্দ করা সংক্রান্ত যাবতীয় নথি দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গৃহায়ণ ও গণপূর্তের সচিব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে আগামী ১৬ জানুয়ারির মধ্যে এসব নথি দাখিল করতে বলা হয়েছে।
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের করা রিটের শুনানিতে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ নির্দেশ দেন।
এ ছাড়া গণপূর্তের এ সংক্রান্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অনিক আর হক। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর সালাম মুর্শেদীর পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।
২০১৮ সালে খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে