
কুমিল্লার তিতাসে ভিটিকান্দি ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে হওয়া সংঘর্ষে সাবেক চেয়ারম্যানের ছেলে জহির উদ্দিন মারা গেছেন। এ ছাড়া সাবেক মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। এ সময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় মানিককান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা নেওয়ার পথে জহির উদ্দিন (৩৮) মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগ নেতা ডালিম মুন্সি।
এতে আহতরা হলেন, উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদের সমর্থক হোসেন মিয়া ও মনির হোসেন। এ ঘটনায় প্রাথমিকভাবে আহত এই তিনজনের নাম জানা গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, বর্তমান চেয়ারম্যান বাবুল আহম্মেদ ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকেরা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছোড়েন। এতে এক পুলিশের এসআই আহত হন।
এ ঘটনার আহত পুলিশকে নিয়ে অন্য পুলিশ সদস্যরা চলে গেলে সাবেক ইউপি সদস্য সাইফুল মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। অভিযোগ উঠেছে, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার লোকজন এই অগ্নিসংযোগ করেছেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হোমনা ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার রাসেল বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর সন্ধ্যা ৬টায় এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূধীন চন্দ্র দাস বলেন, ‘আবু মোল্লা গ্রুপ ও সাইফুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে হামলা-মামলা চলে আসছিল। তারই জের ধরে আজকের সংঘর্ষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে