আগেই জানা গিয়েছিল পরিচালক লাভ রঞ্জনের নতুন ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। কিন্তু সিনেমাটির নাম নিয়ে বেশ কয়েক দিন ধরেই নানা জল্পনা চলছিল বলিউড পাড়ায়। তবে আজ বুধবার সে জল্পনার অবসান হলো। প্রকাশ্যে এল রণবীর ও শ্রদ্ধার নতুন ছবির নাম ও টিজার।
‘তু ঝুটি ম্য়ায় মক্কার’ শিরোনামে ছবিটির টিজার ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পেয়েছে। দুষ্টু-মিষ্টি প্রেম ভরপুর টিজারটি এখন আলোচনার কেন্দ্রতে। টিজারটিতে দেখা যায় শ্রদ্ধা কাপুর রণবীর কাপুরকে উড়ন্ত চুমু দিচ্ছেন। রণবীর কাপুরও থেমে নেই, শ্রদ্ধাকে দেখে তিনিও দিচ্ছেন চুমু। টিজারটি দেখে ধারণা পাওয়া যাচ্ছে সিনেমাটি একটি রোমান্টিক কমেডি ঘরানার হতে যাচ্ছে। ২০২৩ সালের মার্চ মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি, সৌদি আরবের জেদ্দায় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অতিথি হিসেবে গিয়েছিলেন রণবীর কাপুর। হলিউডের বিনোদন সাময়িকী ডেডলাইনের সঙ্গে ক্যারিয়ারের অনেক কিছু নিয়েই কথা বলেছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়েছিলেন হয়তবা এটিই তাঁর শেষ রোমান্টিক কমেডি সিনেমা। কারণ তিনি বুড়ো হয়ে যাচ্ছেন। ভবিষ্যতের পরিকল্পনায় জানিয়েছিলেন ক্যামেরার পেছনে কাজ করা, তাঁর দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের লক্ষ্য। তিনি চলচ্চিত্র পরিচালনা এবং নির্মাণ করতে চান।
এই বছরটি রণবীর কাপুরের জীবনের অন্যতম স্মরণীয় একটি বছর। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাদার জীবন-সবক্ষেত্রেই এই বছরটা রণবীরের কাছে বিশেষ আলিয়ার সঙ্গে বিয়ে ও পিতৃত্বের সুখ লাভ, অন্যদিকে ‘ব্রহ্মাস্ত্র’এর মতো ব্যবসায়িকভাবে সফল সিনেমা। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী গ্যাংস্টার ড্রামা ঘরানার সিনেমা ‘অ্যানিমেল’-এ দেখা যাবে রণবীরকে। অন্যদিকে, শ্রদ্ধা কাপুরকে শেষবার বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ছবিতে বিশেষ চরিত্রে দেখা গিয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে