
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে যোগ দিচ্ছেন যুব মহিলা লীগের নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সংগঠনটির তৃতীয় এই সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরেজমিনে বৃহস্পতিবার সকালে দেখা যায়, সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন স্লোগান দিতে দিতে প্রবেশ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বর্তমান সভাপতি নাজমা আক্তার। সংগঠনের সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন পরিচালনা করবেন।
জানা গেছে, ২০০২ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয় যুব মহিলা লীগ। সেই সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পান নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক করা হয় অপু উকিলকে। ২০০৪ সালে অনুষ্ঠিত প্রথম সম্মেলনেও তাঁদের দায়িত্বে রাখা হয়। তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে তাঁরা রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকাও। এরপর ২০১৭ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও তাঁরা নেতৃত্বে থাকেন। ২০ বছর তাঁরা আছেন একই পদে।
এবার সংগঠনটির শীর্ষ দুই পদে এবার পরিবর্তন আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক নেতা। তাঁরা জানান, বিএনপি-জামায়াত সরকারের সময় যাঁরা ছাত্রলীগের রাজনীতি করেছেন। আন্দোলন-সংগ্রামে ছিলেন তাঁদের থেকেই নেতা নির্বাচিত হবে এবার।
সংগঠনটির নতুন নেতৃত্বের জন্য আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি আলেয়া সারোয়ার ডেইজী, সহসভাপতি জাকিয়া পারভীন খানম, কোহেলী কুদ্দুস মুক্তি, আদিবা আঞ্জুম মিতা এবং ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি সাবিনা আক্তার তুহিন। এ ছাড়া আলোচনায় রয়েছেন সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা লিলি, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভীন রিমি, শারমীন আক্তার নিপা, শাহনাজ পারভীন ডলি ও আইনবিষয়ক সম্পাদক নাভানা আক্তার।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১৮ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
২১ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১ দিন আগে