
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শাহাদত হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহাদত হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শাহাদতের চাচা সুলতান মাহমুদ জানান, শাহাদত হোসেন গত ১৫ ডিসেম্বর নূরানী তালিমুল কোরআন বোর্ডের অধীনে পৌলী নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ নিতে যান। আজ শুক্রবার সকালে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে জিআরপি পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল রহমান জানান, আজ সকালে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস (কমিউটার ট্রেন) কালিহাতী উপজেলার পৌলী এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে স্থানীয় নূরানী প্রশিক্ষণকেন্দ্রের এক প্রশিক্ষণার্থীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৯ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে