সিরাজগঞ্জে পাওনা টাকা চাওয়ায় খালুর ধারালো অস্ত্রের আঘাতে জুয়েল রানা জুন্নু (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুয়েল রানা জুন্নু ওই গ্রামের ওসমান গনির ছেলে ও শিয়ালকোল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত খালু আমির চাঁন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে জুয়েল রানা জুন্নু তাঁর খালু একই গ্রামের আমির চাঁনের কাছে ৭৫ হাজার টাকায় একটি জমি বিক্রি করেন। ওই জমির মূল্য ৫০ হাজার টাকা। জমির বায়না বাবদ ২৫ হাজার টাকা নেওয়া হয়। বাকি থাকে ৫০ হাজার টাকা। সোমবার সন্ধ্যায় বাকি টাকার মধ্য থেকে ৫ হাজার টাকা খালুর কাছে চান জুন্নু।
এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জুয়েল রানা জুন্নুর বুকে সজোরে আঘাত করেন আমির চাঁন। এতে গুরুতর আহত হন বিএনপি নেতা জুন্নু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে