আলোচিত চিত্রনায়িকা পরীমণির একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর ) দিবাগত রাত পৌনে ১টায় ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি স্বামী শরিফুল ইসলাম রাজের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন।
পরীমণি লিখেছেন, 'আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে । জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।'
গত নভেম্বরে রাজকে নিয়ে পরীমণি ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলে। শেষপর্যন্ত মিমও রাজের সঙ্গে আর পর্দা ভাগ করবেন না বলে ঘোষণা দেন।
গত নভেম্বরে বিদ্যা সিনহা মিমকে উদ্দেশ করে পরীমণি ফেসবুকে লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ মিমের সঙ্গে স্বামী শরিফুল ইসলাম রাজের কথোপকথনের দিকে ইঙ্গিত করে পরীমণি লিখেছিলেন, ‘রাজ, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’
তবে তখন এই বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁমকি দেন তিনি।
মিমের ফেসবুক স্ট্যাটাসের উত্তরে তখন পরীমণি লেখেন, ‘বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ—সবকিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হলো, রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই। এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’

পরীমণি তখন আরও লেখেন, ‘এই যে মিম, তুমি বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু মিম তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে মিম জুটি হয়ে কাজ করুক। তোমাদের জুটি দেখতে ভালো লাগে পর্দায়। এটা তোমরাও চাও। তোমার মা-ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাইকে বললাম, রাজ আর মিমকে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই।’
তবে কি এই ঝামেলার জেরেই পরিণতিতে ভাঙতে চলেছে রাজ-পরীর সংসার। এ নিয়ে অবশ্য নায়িকা এখনো সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।
চলতি বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ ও পরীমণি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয় তাঁদের।
তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন বলে জানা যায় । তাঁরা বিয়ের বিষয়টি ঘোষণা দেন চলতি বছরের ১০ জানুয়ারি। রাজ্য নামে তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে।
পরীমণি সম্পর্কিত আরও পড়ুন:

নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে
বিশ্বের অন্যতম শীর্ষ সংগীত প্রযোজনা প্ল্যাটফর্ম ‘স্প্লাইস’। লাখ লাখ প্রযোজক, সুরকার ও ডিজে ব্যবহার করেন এই প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন দেশের রয়্যালটি-মুক্ত সংগীত সংগ্রহ পাওয়া যায়, যা আধুনিক ইলেকট্রনিক, পপ, চলচ্চিত্র, নিরীক্ষাধর্মী সংগীত প্রযোজনাসহ নানা আয়োজনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
খাবারের প্রতি আলাদা টান রয়েছে অভিনেত্রী সাফা কবিরের। তিনি যেমন ভোজনরসিক, তেমনি রান্না করতেও ভীষণ পছন্দ করেন। ২০২৩ সালে রমজান মাসজুড়ে নিজের ইউটিউব চ্যানেলে স্বাস্থ্যকর খাবারের রেসিপি দেখিয়েছিলেন। এবার রমজান উপলক্ষেও নতুন রান্নার অনুষ্ঠান নিয়ে আসছেন ছোট পর্দার এই অভিনেত্রী।
১ দিন আগে
পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য...
১ দিন আগে