
বরিশালের আগৈলঝাড়ায় রতন রায় (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। কলেজপড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ায় অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্বজনেরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামে এ ঘটনা ঘটে। রতন রায় ওই গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে।
রতন রায়ের স্ত্রী চম্পা রায় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে গত রোববার একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আমার একমাত্র মেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে আমার স্বামী অভিমান করে আত্মহত্যা করেছে।’
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম পরিবারের বরাত বলেন, ‘রতন রায়ের কলেজপড়ুয়া মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। তাই আজ মঙ্গলবার ভোরে তাঁর বাবা অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে স্থানীয়রা রতন রায়কে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রায়হান আলম বলেন, ‘কীটনাশক পান করা অসুস্থ এক রোগীকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিশু বলেন, ‘রতন রায়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৭ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে