
বলিউডের জনপ্রিয় অভিনেতা রীতেশ দেশমুখের পরিচালনায় ‘বেদ’ বক্স অফিসে দুর্দান্ত অবস্থান তৈরি করেছে। ১০ দিনে চলচ্চিত্রটির আয় ৩২ কোটি ৭০ লাখ রুপি। এটি মারাঠি চলচ্চিত্রের আয়ের রেকর্ড ভাঙার পথে রয়েছে বলে ভারতের চলচ্চিত্র বিশ্লেষক তরুণ আদর্শ মনে করেন।
তাঁকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার খবরে বলা হয়, চলচ্চিত্রটি ব্লকবাস্টারের পথে হাঁটছে; সর্বকালের সেরা আয়কারী মারাঠি চলচ্চিত্রের পথে আছে।
সবচেয়ে বড় খবর হলো, চলচ্চিত্রটির দশম দিনের আয় শুরুর দিনের দ্বিগুণের চেয়েও বেশি।
সিনেমাটি মুক্তি পেয়েছে গত বছরের ৩০ ডিসেম্বর। পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রীতেশ দেশমুখ। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন রীতেশের স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। সিনেমাটির প্রযোজকও জেনেলিয়া।
মুম্বাইয়ের সত্য যাদব নামক এক যুবকের ভারত জাতীয় দলে খেলার স্বপ্নের গল্প এটি। যিনি তাঁর বাবার সঙ্গে মুম্বাইয়ে থাকেন এবং এর জন্য সংগ্রাম করেন। সত্য যাদব চরিত্রে অভিনয় করেছেন রীতেশ এবং তাঁর বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অশোক সারফ।
সর্বকালের দ্বিতীয় আয়কারী মারাঠি চলচ্চিত্রের তালিকায় ইতিমধ্যে উঠে এসেছে এটি। এভাবে চলতে থাকলে ২০১৬ সালে মুক্তি পাওয়া সর্বকালের সেরা আয়কারী মারাঠি চলচ্চিত্র ‘সাইরাতকেও’ ছুঁয়ে ফেলতে পারে ‘বেদ’।
১০ দিনে কত আয় করল বেদ
শুক্রবার- ২ কোটি ২৫ লাখ রুপি
শনিবার- ৩ কোটি ২৫ লাখ রুপি
রবিবার- ৪ কোটি ৫০ লাখ রুপি
সোমবার- ৩ কোটি রুপি
মঙ্গলবার- ২ কোটি ৫৫ লাখ রুপি
বুধবার- ২ কোটি ৪৫ লাখ রুপি
বৃহস্পতিবার- ২ কোটি লাখ ৩০ রুপি
দ্বিতীয় শুক্রবার- ২ কোটি ৪৫ লাখ রুপি
দ্বিতীয় শনিবার- ৪ কোটি ৫০ লাখ রুপি
দ্বিতীয় রবিবার- ৫ কোটি ৭০ লাখ রুপি
১০ দিনে মোট ৩২ কোটি ৯৫ লাখ রুপি আয় হয়েছে।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৪ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে