
নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে নেপালের জনপ্রিয় লোক সংগীতশিল্পী নীরা ছান্তিয়ালও রয়েছেন। ইয়েতি এয়ারলাইন্সের ওই ফ্লাইটে করে পোখারায় কনসার্টে যাচ্ছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
নীরার বোন হীরা ছান্তিয়াল শেরচান তার দেহ শনাক্ত করে জানান, মকর সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে পোখারা যাচ্ছিলেন নীরা। নীরা মৃত্যুর আগে ফেসবুকে শেষ পোস্টে লিখেছিলেন, ‘আগামীকাল পোখারায় অনেক মজা হবে।’
নীরার গাওয়া ‘পিরতিকো ডোরি’ গানটি নেপালি সংগীতের অন্যতম জনপ্রিয় একটি গান।
রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজটিতে ৭২ আরোহী ছিলেন। ৭২ আরোহীর মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু আছেন। যাঁদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক। উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপালে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে গত বছর মে মাসে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই নিহত হন।

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
২ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে