যশোরের অভয়নগর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু আহম্মেদ (৪০) ওই গ্রামের মৃত গোলাম নবী মোল্লার ছেলে। অভিযুক্ত রাকিবুল ইসলাম (২৪) প্রেমবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন খোকনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
প্রতিবেশী বারিক মোল্লা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজু আহম্মেদ তাঁর ভাই জসিম উদ্দিন খোকনের ফ্রিজে আদাবাটা রাখেন। এ সময় ভাতিজা রাকিবুলের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তাঁর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় রাজুকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ভাই ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন খোকন জানান, তাঁর ছেলে রাকিবুল গত ১০ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিকাঘাতে হত্যার বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩২ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে