বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ভিন্ন লুকে হাজির হন তিনি। শুক্রবার ফেসবুকে হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর ও সাদা শাড়িতে বেশ কিছু ছবি পোস্ট করেন মিম। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি।
ছবিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা মিমের সৌন্দর্যের প্রশংসা করে বিভিন্ন মন্তব্য করছেন। মনুজ পাল নামে এক ভক্ত লেখেন, ‘অসাধারণ লুক।’ ইসমাইল হোসেন নামে এক ভক্ত লেখেন, ‘এত সুন্দর!’
কয়েক দিন আগেই বেনারসি শাড়ি, সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা আর অলংকারে মোড়া বধূ রূপে হাজির হয়েছিলেন মিম। এর কিছুদিন পর প্রথম বিবাহবার্ষিকী উদ্যাপন করতে স্বামী সনি পোদ্দারকে নিয়ে দুবাইয়ে গিয়েছিলেন। সেখানে নতুন বছর ও বিয়ের প্রথম বছর উদ্যাপন করেন। সেখান থেকে সনির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘একসঙ্গে পথচলার আজ ৩৬৫ দিন। আমি প্রতিনিয়ত তোমার জন্য পাগল।’
এরপর আবার ইনস্টাগ্রামে সাদা শার্টে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন মিম। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘যখন সংশয় জাগে, সব উত্তর মেলে সাদায়।’ সেখানেও তাঁর ভক্তরা নায়িকার রূপের প্রশংসা করেছেন।
গত বছরের শেষে আলোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তর্কে জড়িয়েছিলেন মিম। পরীমণির স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে মিমকে জড়িয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমণি। এরপর মিমও রাজের সঙ্গে আর কাজ না করার ঘোষণা দেন।
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের গেল বছরটা কেটেছে দুর্দান্ত। গত বছরেই তাঁর ক্যারিয়ারে যোগ হয়েছিল আলোচিত কিছু সিনেমা। তাঁর ব্যক্তিজীবনেও বড় অর্জনের বছর ছিল এটি। বছরের শুরুতেই ছয় বছরের প্রেম পূর্ণতা পায়; ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে মালাবদল করেন মিম।
বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় টালিউড সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ চলচ্চিত্রের মাধ্যমে এ বছর শুরু করেছেন মিম। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন জিৎ। মিম-জিৎ জুটির দ্বিতীয় সিনেমা এটি। এর আগে এই জুটি ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে অভিনয় করেন।



প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। সারা বছর সিনেমা মুক্তির ব্যাপারে আগ্রহ না দেখালেও ঈদে সিনেমা মুক্তি দিতে দৌড়ঝাঁপ শুরু করেন নির্মাতারা। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। গত বছর দুই ঈদে ছয়টি করে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ১২টি।
৩ ঘণ্টা আগে
রোজার ঈদে প্রচারের জন্য তপু খান বানিয়েছেন নাটক ‘হ্যাপি ডিভোর্স’। নাটকটি লিখেছেন টিউন তেহরিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল, সুব্রত, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকী, সমাপ্তি মাসুক ও তাহমিনা সুলতানা মৌ।
৩ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৩ ঘণ্টা আগে
নাটকের পরিচিত মুখ অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। গানটাও ভালো করেন তিনি। আগে নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানে দুটি গান করেছেন। এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছে হিমির নতুন মৌলিক গান। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
১ দিন আগে