ভারতের ওডিশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসের বুকে গুলি চালিয়েছে পুলিশ। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আজ রোববার বেলা একটায় ঝাড়সুগুদা জেলার ব্রাজরাজনগরের কাছে গান্ধী চকের সামনে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পুলিশের সহকারী সাব-ইন্সপেক্টর গোপাল দাস স্বাস্থ্যমন্ত্রী নাবা কিশোর দাসকে লক্ষ্য করে দুটি গুলি চালান। চিকিৎসার জন্য তাঁকে বিমানপথে ভুবনেশ্বরে নেওয়া হয়েছে।
ব্রাজরাজনগরের উপবিভাগীয় পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই পুলিশ সদস্যকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে তাঁকে থানা হেফাজতে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্ত্রী গাড়ি থেকে বের হওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কী উদ্দেশে এ ঘটনা ঘটল, সেটি জানা যায়নি।
এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নাবা কিশোরের বুক থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রধান অতিথি হিসেবে একটি অফিস উদ্বোধনে এসেছিলেন মন্ত্রী। তিনি পৌঁছানোর পরপরই মানুষজন তাঁকে স্বাগত জানাতে ঘিরে ধরে। এ সময় গুলির শব্দ শোনা যায়। পুলিশের এক সদস্য তাঁকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন।
নাবা কিশোর দাসকে গুলির ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। তাঁর সমর্থকেরা ‘নিরাপত্তা ত্রুটি’ নিয়ে প্রশ্ন তুলেছে।

বকেয়া নেভিগেশন চার্জ পরিশোধ না করায় ভারতীয় বাজেট এয়ারলাইন স্পাইসজেটের ওপর আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছে বিমান সংস্থাটি।
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
৩ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে