
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর দখলে থাকা গুলশানের বাড়ি নিয়ে দুই রকম তথ্য দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
রাজউকের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুস সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় নেই। তাই বাড়িটি অবমুক্ত করার প্রশ্নই ওঠে না। বাড়িটি রাজউকের সম্পত্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিবেদন দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় রাজউকের লে-আউট নকশায় কথিত বাড়িটির অস্তিত্ব নেই। সুকৌশলে ওই এলাকার ১০৪ নম্বর রোডে অবস্থিত ওই বাড়িটি ১০৩ নম্বর রোড দেখিয়ে জাল কাগজপত্র সৃজনপূর্বক হস্তান্তর, নামজারিসহ অন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এদিকে সরকারের দুই সংস্থার দুই ধরনের তথ্য আসায় দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ অনুসন্ধানের জন্য কমিটি গঠন করেছে বলে আদালতকে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
আজ সোমবার শুনানি শেষে ওই বাড়ি নিয়ে দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে ব্যারিস্টার সুমনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গুলশানের ওই বাড়ি নিয়ে কোনো ধরনের ভিডিও তৈরি ও প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আর এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও সাঈদ আহমেদ রাজা। ব্যারিস্টার সুমনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন। আর রাজউকের পক্ষে আইনজীবী জাকির হোসেন মাসুদ ও দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৬ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৭ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২২ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে