পাবনা জেনারেল হাসপাতালের এক ইন্টার্ন নার্সকে মারধরের প্রতিবাদে তৃতীয় দিনের মতো হাসপাতালে কর্মবিরতি চলছে। আট দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ বৃহস্পতিবারও কর্মবিরতি অব্যাহত রেখেছেন তাঁরা।
আজ সকাল ১০টার দিকে তৃতীয় দিনের মতো হাসপাতাল চত্বরে অবস্থান নেন ইন্টার্ন নার্সরা। তাঁদের আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন তাঁরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন। জেলা প্রশাসক না থাকায় পরে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যার কথা তুলে ধরে প্রতিকার দাবি করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার।
ইন্টার্ন নার্সদের অভিযোগ, পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেন গত মঙ্গলবার দুপুরে মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে দায়িত্বরত ছিলেন। ওই সময় বেশি দামে ইসিজি করা নিয়ে রোগীর এক আত্মীয়ের সঙ্গে হাসপাতালের ‘দালাল’ সাদ্দাম হোসেনের কথা-কাটাকাটি হয়। এ সময় নার্স রাজা হোসেন ওই ‘দালাল’কে উত্তেজিত না হয়ে রোগীর সঙ্গে হাসপাতালের বাইরে গিয়ে কথা বলতে বলেন।
এ সময় ‘দালাল’ সাদ্দাম হোসেন ওই নার্সকে মারধর শুরু করেন। অন্য নার্সরা বাধা দিতে এলে তাঁদেরও মারধর করা হয়। এরপর রোগী হয়রানি বন্ধ, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করাসহ আট দফা দাবিতে ওই দিন বিকেল থেকে কর্মবিরতি পালন শুরু করেন তাঁরা। তবে আজ দুপুর পর্যন্ত তাঁদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, ‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য দীর্ঘদিনের। আগেও এ রকম ঘটনা ঘটেছে। কিন্তু বারবারই তারা পার পেয়ে যায়। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধি ও হাসপাতাল কর্তৃপক্ষ উদাসীন ভূমিকা পালন করে। তাই আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।’
হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, আন্দোলনরত ইন্টার্ন নার্সদের সঙ্গে কথা বলে কীভাবে এ সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। দালালদের দৌরাত্ম্য বন্ধে ইতিমধ্যে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। ইন্টার্ন নার্সদের কর্মস্থলে ফেরানোর চেষ্টা চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
৪৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে