
হবিগঞ্জের শিক্ষক এম মখলিছুর রহমানের কাছ থেকে উপহারের গাড়ি গ্রহণ করে তা গরিব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহারের ঘোষণা দিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘আমার গাড়ি আছে। তাই এই গাড়ি গরিব রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করা হবে।’
আজ মঙ্গলবার দুপুরে গাড়ি গ্রহণ করতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে পৌঁছান তিনি। তাঁকে দেখতে নানা বয়সী মানুষ ভিড় করেন। পরে মখলিছুর রহমানের বাড়িতে গাড়ি উপহার দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে যোগ দেন তিনি। এ সময় গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র হিরো আলমের হাতে তুলে দেন মখলিছুর রহমান।
হিরো আলম বলেন, ‘সিলেটের মানুষ কথা দিলে কথা রাখে। তা আজ এম মখলিছুর রহমান প্রমাণ করেছেন। ভালোবাসতে গেলে একটা মন লাগে। কারোর টাকা আছে মন নেই; আবার কারো মন আছে টাকা নেই। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি, মখলিছুর রহমান গাড়ি উপহার দেবেন। অনেকে তাঁর লাইভ দেখে গালিগালাজও করেছেন।
‘দেশ-বিদেশ অনেকে আমাকে বলেছেন, ভালোবেসে কেউ কোনো কিছু উপহার দিলে নিতে হয়। তাই এ ভালোবাসার জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হবে।’
শিক্ষক এম মখলিছুর রহমান বলেন, ‘হিরো আলম বাংলার বাঘ। বগুড়ায় দুটি আসনে নির্বাচনের সময় ফেসবুকে এই বাংলার নায়ক হিরো আলমকে সিলেটবাসীর পক্ষ থেকে ছোট্ট উপহার হিসেবে ফেসবুকে নোয়াহ্ গাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। আজ আমার বাড়িতে হিরো আলমকে দাওয়াত দিয়ে গাড়ির চাবি বুঝিয়ে দিলাম।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে